তুলসী পাতা রোজ খান।রোগ প্রতিরোধের শক্তি বাড়ান !
1. তুলসী পাতা দিয়ে রোগ প্রতিরোধের শক্তি বাড়ান যেতে পারে। কারণ এতে থাকা ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস ও এসেনশিয়াল অয়েলগুলো চমৎকার অ্যান্টি–অক্সিডেন্টের কাজ করে। আর ত্বকের যত্নের জন্যও তুলসী পাতা ব্যবহার করা যায়
2. তুলসী পাতা শিশু থেকে শুরু করে যেকোনোও বয়সের মানুষের ঠান্ডা, সর্দি-কাশির ক্ষেত্রে মহৌষধ।
3. বুকে কফ বসে গেলেও তুলসী পাতা উপকার। ও বাচ্চার সর্দি-কাশি থাকলে আধা চা–চামচ মধুর সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে কাশি কমে যাবে।
4.তুলসী পাতা রক্তের সুগারের মাত্রা ও কোলেস্টেরল দুটোই কমাতে সাহায্য করে, খুব সহজেই যার জন্যে আপনি ওজন বৃদ্ধির হাত থেকে মুক্তি পেতে পারেন।
5. তুলসী পাতায় রয়েছে রেডিওপ্রটেকটিভ উপাদান, যা টিউমারের কোষগুলোকে মেরে ফেলে। যার ফলে ক্যানসার প্রতিরোধকরতে তুলসী পাতা খুবই উপকারী।
6.রক্তে সুগারের মাত্রা কমাতে প্রতিদিন খাওয়ার আগে তুলসী পাতা খাওয়ার অভ্যাস করুন। নিয়মিত তুলসী পাতা খেলে রক্তে শর্করার মাত্রা কমতে শুরু করে। সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতাও বাড়ে।
7.তুলসী পেটের সমস্যার জন্য মহৌষধ। পেটব্যথা, অম্বল, গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দূর করতে তুলসী পাতা দারুণ কার্যকরী। পেটে আলসারের বিরুদ্ধেও তুলসী পাতা ভাল কাজ করে।
8.তুলসী শরীরে কর্টিসোলের মাত্রা কমিয়ে আনতে পারে। এ ছাড়া অতিরিক্ত উত্তেজনা ও চাপ থেকে মুক্তি দেয়।


Wah
ReplyDelete