ওজন ঝরাচ্ছেন ? নাকি শরীরের ক্ষতি বাড়াচ্ছেন লেবু চা দিয়ে!
স্বাস্থ্যের কথা ভেবেই এখন বেশির ভাগ মানুষই দুধ চা এড়িয়ে চলেন। আবার অনেকেই মেদ ঝরাতে খাচ্ছেন লেবু চা। কিন্তু আদৌ কি অতিরিক্ত পরিমাণে লেবু চা পান করা উচিত? চলুন জেনে নেওয়া যাক...
1.প্রতিনিয়ত লেবু চা খেলে দাঁতের এনামেল ক্ষয় হতে শুরু করে। এই জন্য বেশি পরিমাণে লেবু চা না খাওয়াই ভাল। আর যদি দাঁতের ক্ষয় দুর করতে চান তাহলে চা পান করার পর জল দিয়ে কুলকুচি করে নিন।
2.অন্তঃসত্ত্বা মহিলাদের লেবু চা পান করা একে বারেই উচিৎ না, কারণ এতে শরীরে ক্যাফেইনের পরিমাণ বেড়ে যায় এবং গর্ভপাতের সম্ভাবনা তৈরি হয়। এছাড়াই জলশূন্যতা ও অ্যাসিডিটির সমস্যা তৈরি হয়।
3.অতিরিক্ত মাত্রায় লেবু চা খেলে গ্যাস, পেট ব্যথা, ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। আসলে লেবু চা অন্ত্রের পিএইচ স্তরের মাত্রা নষ্ট করে দেয়। এতে অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। সমস্যার বাড়াবাড়ি হলে গ্যাস্ট্রিক আলসারের সমস্যাও দেখা দিতে পারে।
4. অতিরিক্ত পরিমাণে লেবু চা পান করলে ঘাম ও প্রস্রাবের মধ্যে দিয়ে শরীর থেকে জল বেরিয়ে যায়। তাই ডিহাইড্রেশনের ঝুঁকি এড়াতে কম পরিমানে লেবু চা পান করুন। অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন যুক্ত পানীয়পান করলে শরীরে জলশূন্যতার সমস্যা তৈরি হয়।
5. একইভাবে, লেবু চা স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলে এবং অ্যালঝাইমার ঝুঁকি বাড়িয়ে তোলে। আবার বেশি লেবু চা পান করলে শরীরে হাড়েরও ক্ষয় হয়। এর কারণ লেবু চা শরীর থেকে ক্যালশিয়াম বের করে দেয়।এতে অস্টিওপরোসিসের সমস্যাও তৈরি করে।


Aamar kajer jinis, 🙂
ReplyDelete💓💓
ReplyDelete