শরীরচর্চা বা ব্যায়াম করা ভালো! তবে কোন সময় এই ব্যায়াম করা উচিৎ ? সকালে নাকি বিকালে জেনে নিন!


 যোগ বা শরীরচর্চা এখন অনেকেই করেন। কিন্তু কোন সময়ে শরীরচর্চা করলে সবথেকে বেশি উপকার মিলবে, এই নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। এই সম্পর্কে আমাদের বিশদে জানালেন বিশিষ্ট যোগবিশারদ।



সুস্থ থাকতে গেলে আমাদের প্রতিনিয়ত যোগব্যাম করা উচিৎ। অনেকেই এই ব্যায়াম করে আবার অনেকের কাজের ফাঁকে ব্যায়াম করা হয়ে ওঠে না। পারে। তাই বিশেষজ্ঞরা রোজ ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন। তবে ব্যায়াম বা যোগ দিনের কোন সময় করলে বেশি উপকার পাওয়া যায়, তা নিয়ে অনেকেই বিভ্রান্ত।



যাঁরা প্রতিদিন কিছুটা সময় যোগাসন বা শরীরচর্চা করেন, তাঁরা বিভিন্ন রকমের অসুখ থেকে রক্ষা পান। পাশাপাশি পেশি, হাড়, নার্ভ, পেট, মন সুস্থ থাকে। তাই নিয়মিত যোগ করুন।



১. সকালে না বিকেলে, কোন সময়ে যোগাসন করবেন?

তুষার শীল জানালেন, এরকম কোনও ভাগ করে লাভ নেই। যে যখন সময় পাবেন তখনই করুন। এখনকার দিনে সময়ের বড্ড অভাব। তাই যখনই সময় মিলবে শরীরচর্চা করুন। তবে যোগের নিয়ম হল সময়ের সন্ধিক্ষণে অভ্যাস করার। তবে যোগের নিয়ম হল সময়ের সন্ধিক্ষণে অভ্যাস করার। অর্থাৎ রাত ও সকালের মিলন অর্থাৎ ভোরবেলায় অথবা গোধূলিবেলাতেও ব্যায়াম করতে পারেন। তাতেই সবথেকে বেশি উপকার পাওয়া যায়। তবে এই সময়েই যে যোগ করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই।



২. খেয়ে না খালিপেটে?

খালি পেটে বা খাবার খাওয়ার পরপরই ব্যায়াম করা উচিত নয়। তবে সকালের দিকে খালি পেটে ব্যায়াম চলতে পারে। এছাড়া দিনের যে কোনও সময়ই খালিপেটে ব্যায়াম করা চলবে না। এছাড়া ভরাপেটে ব্যায়াম করলেও সমস্যায় পড়বেন। খাবার খাওয়ার ৪০ থেকে ৫০ মিনিট বাদে ব্যায়াম করুন। তবে দুপুরের খাবার খাওয়ার ২ থেকে আড়াই ঘণ্টা পর ব্যায়াম করা উচিৎ।




​ ৩.দিনে কতক্ষণ ব্যায়াম করা জরুরি?​

তুষার শীলের কথায়, প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করতে হবে। এই সময়টুকু ব্যায়াম করতে পারলেই অনায়াসে সুস্থ থাকতে পারবেন। তবে আবারও বলব, নিয়মিত ব্যায়াম করতে হবে। আজ করার পর আবার ১৫ দিন বাদে করলে তেমন একটা লাভ পাবেন না। আর খেপে খেপে ব্যায়াম করে লাভ নেই। বরং এক নাগাড়ে ৩০ মিনিট ব্যায়াম করুন। তবেই উপকার মিলবে।


৪.শরীরচর্চার কতক্ষণ পর খাবেন?​

এর নির্দিষ্ট কোনও নিয়ম নেই। আপনি ব্যায়াম শেষ করে ২ থেকে ৩ মিনিট বিশ্রাম নিয়ে নিন। শরীর কিছুটা ধাতস্ত হয়ে যাক। তারপর কিছু মুখে দিতে পারেন। তবে ব্যায়াম করার সময় ভারী কিছু খাবেন না। এমনকী জলও বেশি পরিমাণে পান করা চলবে না। খুব তেষ্টা চুমুক দিয়ে দিয়ে জলপান করতে পারেন। এর থেকে বেশি পরিমাণে খেলে সমস্যা হতে পারে।




৫. সহজ ব্যায়াম করুন​

 ট্রেনারের প্রশিক্ষণ ছাড়া জিম করলে নিজের ক্ষতি ডেকে আনবেন। এমনকী যোগের ক্ষেত্রেও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই মঙ্গল। তবে সহজ কিছু মুদ্রা আপনি করতেই পারেন। কিন্তু বয়স একটু বেশির দিকে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই ব্যায়াম করুন।



এছাড়া চাইলে প্রতিদিন হাঁটতে পারেন। এতে কোনও অসুবিধার আশঙ্কা নেই। হাঁটার মাধ্যমেই কিন্তু শরীর সুস্থ থাকে।




Comments

Post a Comment

Popular posts from this blog

সুস্থ থাকতে নিয়মিত খান 'থোরাসা' থোড়

অসময়ে চুল পড়ে যাচ্ছে?চুল পড়ার আসল কারণ গুলো জেনে নিন!

এই 5টি খাবারের সাহায্যে কমিয়ে ফেলুন পেটের মেদ!