গর্ভাবস্থান অবস্থায় মায়েদের ডায়েট করা উচিৎ নাকি অনুচিত? জেনে নিন!
গর্ভাবস্থায় একজন মা তার সুস্থতায় ও তার শিশুর উভয়ের বিকাশের জন্য কি ডায়েট করা দরকার? গর্ভধারণের পর নিজের খেয়াল রাখা প্রতিটি মায়ের খুবই গুরুতবপূর্ণ দিক । নিজে সুস্থ আর খুশি থাকলেই আসন্ন সন্তান ভালো থাকবে । তাই কিছু টিপস্ জেনে নিন ।
শিশু ভূমিষ্ট হওয়ার আগে পর্যন্ত গর্ভবতী মহিলাই অপেক্ষা করে থাকেন। গর্ভাবস্থায় মা কে সাবধানে হাঁটা চলা করা উচিত, গর্ভস্থ শিশুর মধ্যে সঠিক পুষ্টি আহার পৌঁছচ্ছে কি না তা নিয়েও সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা। কারণ মা পুষ্টিকর খাবার খেলেই বাচ্চা পর্যন্ত পৌঁছাবে ।
তবে তার আগে খেয়াল রাখা খুবই জরুরি, গর্ভস্থ শিশুর মধ্যে সঠিক পুষ্টি আহার পৌঁছচ্ছে কি না । দেখে নেওয়া যাক, কোন পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলি গর্ভাবস্থায় খাওয়া প্রয়োজন।
1.গর্ভধারণের সময় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেলে তা শিশুর পুষ্টিতে সাহায্য় করে। এতে শিশুর দাঁত ও হাড় মজবুত হয়। ফলে গর্ভবতী মা কে ডিম, দুধ, সোয়াবিন, মাছ, পনির ইত্যাদি পুষ্টিকর খাবার খাওয়া দরকার।
2.আয়রন যুক্ত পুষ্টিকর খাবার গর্ভাবস্থায় খুব জরুরি। এতে শিশুর দেহে রক্তের পরিমাণ,অক্সিজেনের যাতায়াত বেশি খানিকটা অংশ জুড়ে থাকে। ফলে খেতে হবে কিসমিস, অ্যাপ্রিকট, কাজু, পালং শাক, বাদাম এবং তার সঙ্গে মাংসটাও খাওয়া দরকার।
3.যে সমস্ত খাবারে ফলিক অ্যাসিড রয়েছে সেই সমস্ত খাবার খাওয়া উঠিত প্রত্যেক গর্ভাবতী মায়েদের,এতে গর্ভে থাকা শিশুর মস্তিষ্ক বিকশিত হয়। ফলে মটরশুটি, শিম, কমলালেবু, বাতাবি লেবু, মালটা যেমব খাবেন, তেমনই বাঁধাকপি, পালংশাকও ডায়েটে রাখতে হবে।
4.ক্যালশিয়াম যুক্ত খাবার যদি তালিকায় রাখা যায়, তাহলে তা খুবই ভালো ফল দেবে। ক্যালশিয়াম গর্ভস্থ শিশুর হাড়কে মজবুত করবে,ফলে শরীরও ভালো হবে।
5. প্রোটিন যুক্ত খাবার গর্ভাবস্থায় খাওয়া খুবই প্রয়োজন। এই সময় মাছ, দই, দুধ, ডিম খাওয়ার কথা বলা হচ্ছে,প্রোটিন শরীরে শক্তি যোগায়। গর্ভাবস্থার সময় যে দুর্বলতা তৈরি হয়, তার নিরিখে এটা খাওয়া জরুরি।
6. আয়োডিন- গর্ভাবস্থায় হরমনের ভারসাম্য ধরে রাখতে আয়োডিন প্রয়োজন। তার জন্য আয়োডিন যুক্ত খাবারের প্রয়োজন। শিশুর জন্য আয়োডিনের খুবই প্রয়োজন হয়। ফলে এই অবস্থায় আয়োডিন খাওয়া জরুরি।
7. গর্ভাবস্থায় মায়ের কখনই বসে থাকা উচিত না , ফলে তাদের কিছু ব্যায়াম হয় সেই গুলি করা উচিত তাতে মা ও আগত শিশুর উভয়ের শারীরিক বিকাশে সহায়তা করে।


সুন্দর ❤️
ReplyDeleteInformative♥
ReplyDeleteMind blowing 🤝
ReplyDeleteঅনেক কিছু জানলাম
ReplyDeletejanar bishoy
ReplyDelete