ফাস্ট ফুড খেলে কোন কোন রোগের আক্রান্ত হতে পারে, জেনে নিন!


 রোজ রোজ জাঙ্ক ফুড খাওয়া ডেকে আনতে পারে আমদের শরীরের নানা ধরনের সমস্যা।



 চিজ বার্গার, ফিশ ফিঙ্গার, চিপস ইত্যাদিতে থাকে অ্যাডেড সুগার বা অতিরিক্ত নুন ৷ এগুলো বেশি খেলে তাই ব্লাড প্রেশার বেড়ে গিয়ে হার্টের সমস্যার ঝুঁকি বাড়ে৷



প্রতিদিন ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস আমাদের মস্তিষ্কের উপড় অনেক ক্ষতিকর প্রভাব ফেলে। ক্ষতিগ্রস্ত হয় কগনিটিভ মেমরি৷



জাঙ্ক ফুডে যা একেবারেই থাকে না তা হল ফাইবার৷ ফলে জাঙ্ক ফুড বেশি খেলে কন্সটিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।



শুধু শরীরের নয়, জাঙ্ক ফুড ক্ষতি করে ত্বকেরও৷ কার্বোহাইড্রেট, অ্যাডেড সুগার. অ্যাডেড সল্ট অ্যাকনের সমস্যা বাড়ায়৷



নোনতা জাঙ্ক ফুডে যেন অ্যাডেড সল্ট থাকে, তেমনই কেক, প্যাস্ট্রির মতো খাবারে থাকে অ্যাডেড সুগার৷ যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়৷ ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে৷



জাঙ্ক ফুডে থাকে প্রচুপ পরিমাণ সোডিয়াম৷ যা হাড়ের স্বাস্থ্যের পক্ষে খারাপ৷ অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে তাই অস্টিওপরেসিসের ঝুঁকি বাড়ে৷



Comments

Popular posts from this blog

সুস্থ থাকতে নিয়মিত খান 'থোরাসা' থোড়

অসময়ে চুল পড়ে যাচ্ছে?চুল পড়ার আসল কারণ গুলো জেনে নিন!

এই 5টি খাবারের সাহায্যে কমিয়ে ফেলুন পেটের মেদ!